সাধন সাহা জয়

​একতাবদ্ধ ইচ্ছাশক্তি আর মাটির টানে প্রবাসীদের অর্থায়ন ও যুবকদের নেতৃত্বে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যপাড়া রাস্তাটির বেহাল দশা দূর করতে নিজেরাই মাঠে নেমেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।

নিজ উদ্যোগে অর্ধেকেরও বেশি কাজ সম্পন্ন করলেও এখন বালি ভরাটের অভাবে থমকে গেছে সেই স্বপ্নের রাস্তা নির্মাণের কাজ।

​আজ শুক্রবার সকালে (২১ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার প্রতিশ্রুতিশীল যুবসমাজের নেতৃত্বে এবং সর্বস্তরের বাসিন্দাদের ও প্রবাসী ভাইদের কষ্টার্জিত আর্থিক অনুদানে রাস্তাটির অধিকাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। চরম নিপুণতার সাথে মাটি ভাঙন রোধে দেওয়া হয়েছে মজবুত সাইড প্রটেকশন।

তবে রাস্তাটিকে পুরোপুরি স্থায়িত্ব ও চলাচলের উপযোগী করার জন্য এখন জরুরি ভিত্তিতে বালি ভরাট প্রয়োজন। গ্রামের সাধারণ মানুষ ও প্রবাসীরা সাধ্যমতো চেষ্টা করলেও অবশিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ না থাকায় সংকট তৈরি হয়েছে।

​স্থানীয় বাসিন্দারা জানান, এই দুর্ভোগের অবসান ঘটাতে এখন সরকারি একটুখানি সহযোগিতাই পারে তাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে।

​এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের পক্ষ থেকে—

​মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট এম এ মান্নান মহোদয়

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নবীনগর

​এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট—

​সরেজমিনে এই অভূতপূর্ব উদ্যোগটি পরিদর্শন করার এবং বালি ভরাটের অবশিষ্ট কাজটুকু দ্রুত সম্পন্ন করতে বিশেষ আর্থিক অনুদান ও সরকারি সহায়তা প্রদানের সুব্যবস্থা করার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

জনগণের এই আত্মনির্ভরশীল প্রয়াসকে পূর্ণতা দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।