সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর দুপুরে এই অভিযান পরিচালিত হয়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনের পাইপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই তা বিনষ্ট করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার ও মাটি খেকোদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

















