মকবুল হোসেন
ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে বার্ষিক পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি।
আজ ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. সোমবার নির্ধারিত সফরসূচি অনুযায়ী বার্ষিক পরিদর্শনের নিমিত্ত মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। পরবর্তীতে ময়মনসিংহ জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ডিআইজি -কে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর সরেজমিনে পরিদর্শনের সময় ডিআইজি, পুলিশ সুপার অফিসের ক্রাইম শাখা, হিসাব শাখাসহ বিভিন্ন শাখার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় তিনি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এসময় জেলা পুলিশ, ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।















