মকবুল হোসেন

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 8 ঘটিকায় জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপারমুন্সী কোভিদ উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ।

অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস্ অনুসরণ করে উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।