মো. আমিনুল ইসলাম
ঝালকাঠির কাঁঠালিয়ায় মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল। কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন মোসা. ফারহানা জাহান।
আলোচনা ও সাংস্কৃতিক পর্বে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক অধ্যক্ষ আব্দুর রব নকিব, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কিশোর মাহমুদ, উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী নেয়ামত উল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, কলেজের প্রতিষ্ঠাতা ফাতিমা খানম, এসআই জসিম উদ্দিন, কাঁঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী লামিয়া, অংকিতা ও মিম কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।


















