হাফিজুর রহমান খান

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১,৪৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিপন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে এসআই রাজু আহম্মেদ গাজী, এএসআই আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স উপজেলার হোয়ানক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পলাশ কান্তির মুদি দোকানের সামনের রাস্তা থেকে ১,৪৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিপনকে আটক করা হয়। তিনি কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা এলাকার মৃত কবির আহম্মদের ছেলে। বর্তমানে তিনি হোয়ানক ইউনিয়নের বড়ছড়া এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-৩১, জিআর-২২১/২৬, তারিখ: ২১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মহেশখালী থানা পুলিশ।