মো, সোহরাব আলী
উত্তরবঙ্গের কৃতি সন্তান বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয় তেতুলিয়া উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন সর্বস্তরের মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন। তেতুলিয়া উপজেলা বিএনপি'র কার্যালয়ে আয়োজিত তৎক্ষণাৎ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো শাহাদাত হোসেন রঞ্জু উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো রেজাউল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক মো আবু সাঈদ মিয়া, জিয়া পরিষদের সভাপতি মো আব্দুল জব্বার, উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ সোহরাব আলী, ৭ নং দেবনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো মাসুদ রানা, ২ নং তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আলমগীর হোসাইন, তেতুলিয়া সদর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো তোজাম্মেল হক বিপ্লব, ছাত্রদলের আহ্বায়ক মো নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক ও জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ তহিদুল হক, জাসাস নেতা মোহাম্মদ মিন্টু ও যুবদল নেতা রবিউল ইসলাম প্রমূখ। পরে মিষ্টি বিতরণ শেষে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়।















