মোঃ আসিফ ইসলাম সাইফ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যাকবলিত অসহায় ও দরিদ্র ৯০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা মিনি স্টেডিয়ামে ঢাকা উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মোহাম্মদ হযরত আলী-এর পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন মোহাম্মদ হযরত আলীর ছোট ভাই ও রশিদপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন মাস্টার, মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক মাস্টার এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। এমন মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে এ ধরনের সহযোগিতা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বন্যাসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।







