আজ সোমবার সকালে মৌলভীবাজার যাওয়ার পথে সুনামগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় উজ্জ্বল হোসেনের মৃত্যু হয়েছে। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের সন্তান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন।