পবিত্র মক্কা নগরীতে যেকোনো ধরনের হামলার তীব্র নিন্দা জানানো এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রতিটি মুমিনের নৈতিক ও ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, আল্লাহ তায়ালার ঘর কাবার কারণে মক্কা নগরী অত্যন্ত সম্মানিত এবং এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। তাই এখানে যেকোনো হামলা চালানো চরম অন্যায়।
তিনি বলেন, ‘আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারী হুতি হোক কিংবা অন্য যে কেউ, পবিত্র মক্কায় এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’



















