মো. আমিনুল ইসলাম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা হলরুমে এই সভার আয়োজন করা হয়।

​মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা আমীর মাস্টার মো. মজিবুর রহমান।

​অনুষ্ঠানে মাদরাসার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।