এসএম এরশাদ আলী রাশেদ,

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন বগাচতর ইউনিয়নের শিবের আগা এলাকায় অবৈধভাবে চাঁদা আদায়ের সময় রাজনগর বিজিবির অভিযানে কালেক্টর হাতেনাতে আটক।  

২৩ জুলাই (বৃহস্পতিবার) রাজনগর ৩৭ বিজিবি জোন কমান্ডারের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়ার  নের্তৃত্বে শিবের আগা এলাকায়  ১ টি সি টাইপ বিশেষ টহল অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে  জেএসএস(মুলপন্থী) কালেক্টর সুপেন চাকমা (২১) (পিতা-রাঙ্গাচোলা চাকমা)  কে চাঁদার নগদ ১৯০১০ টাকা,চাদা আদাযের রশিদ,  একটি দেশীয় একনলা বন্দুক সদৃশবস্তুসহ আটক করতে সক্ষম হন এবং শান্তি রন্জন চাকমা নামের অপর একজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক কৃত জেএসএস স্বশস্ত্র  কালেক্টরের নিকট থেকে চাঁদা আদায়ের রশিদ,২ টি মোবাইল, ৪ টি সিম কার্ড সহ চাঁদা আদায় সংক্রান্ত বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছ।

জোন কমান্ডার বলেন রাজনগর  জোন এলাকার সার্বিক আইনশৃংখলা স্বাভাবিক আছে।কোন ধরনের চাঁদাবাজি,মাদক অন্যান্য অপরাধ মুলক কার্যক্রমের সুযোগ দেয়া হবে না।কঠোর হস্তে দমন করা হবে। এ ক্ষেত্রে তিনি এলাকাবাসীর  সহায়তা কামনা করেন

আটককৃত ব্যক্তিকে লংগদু থানায় সোপর্দ করা হয়েছে। লংগদু থানা পুলিশ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মামলা রজু করেছেন বলে নিশ্চিত করেছেন লংগদু  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোজিত কুমার।