এস এ লিমন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দীর্ঘদিন ধরে বৃষ্টি না থাকায় এবং তীব্র দাবদাহের কারণে রোপণ করা আমন ধানখেতের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। পানির অভাবে বিস্তীর্ণ এলাকার ধানখেত শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। খেতের রোপণ করা চারা পানির অভাবে লালচে ও হলুদ বর্ণ ধারণ করে মরে যাওয়ার উপক্রম হয়েছে।

​টানা খরা ও প্রখর রোদের তাপে শুকিয়ে যাওয়া জমিতে শেষ সম্বল হিসেবে সেচযন্ত্র (শ্যালোমেশিন/পাম্প) চালিয়ে পানি দেওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন স্থানীয় কৃষকেরা। তবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং অতিরিক্ত সেচ খরচের কারণে সাধারণ কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।

​স্থানীয় কৃষকরা জানান, "বৃষ্টির অপেক্ষায় থাকতে থাকতে ধানখেত একবারে শুকিয়ে গেছে। এখন বাধ্য হয়ে বেশি খরচে সেচ দিয়ে খেত বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছি। এভাবে বৃষ্টি না হলে এবার ফলন মারাত্মকভাবে ব্যাহত হবে।"

​কৃষি কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে জমিকে পুরোপুরি শুকাতে দেওয়া যাবে না। কৃষকদের সম্পূরক সেচ দেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সেচযন্ত্রগুলো সচল রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। বৃষ্টির জন্য প্রার্থনার পাশাপাশি আমন খেত বাঁচাতে এখন কৃষকদের প্রধান ভরসা হয়ে উঠেছে কৃত্রিম স