এস এ লিমন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেসুর রহমান এবং পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার।
বক্তারা তাঁদের বক্তব্যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তাঁতীদলের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।















