ফেনী প্রতিনিধি
ফেনী শহরের মহিপাল আলহাজ্ব কোব্বাদ আহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও বিদায় শিক্ষক সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা ও জেলা শিক্ষক সমিতির সাধারণ মোহাং আলমগীর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম জহির উদ্দিন।
সিনিয়র শিক্ষক এ এস এম আবদুল্লাহ ও মো:জাবেদ হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য ও নজির আহমেদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন,ফাজিলপুর ডব্লুভিইউবি কাদেরি উচ্চ বিদ্যালয় হারুন অর রশিদ,
দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা আক্তার মায়া,লস্করহাট এসশি লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফরিদ আহমেদ, প্রাক্তন শিক্ষক ও সোনাগাজী আল হেলাল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হক।প্রাক্তন ছাত্রদের থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্র লিটন চৌধুরী,২০০৬ ব্যাচের শিক্ষার্থী ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল৷ বর্তমান শিক্ষার্থীদের থেকে ইংরেজিতে বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী তাজমিমুল জান্নাত তুলী।
এসময় অনুষ্ঠানে সাত কৃতি শিক্ষার্থী, তিন বিদায়ী শিক্ষক ও এক বিদায়ী কর্মচারীকে সংবর্ধনা এবং ৩৬ টি ইভেন্টে ৭২ জনকে পুরস্কৃত করা হয়। বিদায়ী শিক্ষকরা হলেন সাবেক প্রধান শিক্ষক আবদুল হাই, প্রতিষ্ঠাতা শিক্ষক মো: শাহজাহান,ও প্রয়াত মাখল দেব নাথ।
















