মো: আল-মাহফুজ শাওন, খুলনা: খুলনা নগরীর আর্য ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার রাতে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় মন্দিরের নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের মাধ্যমে মন্দির প্রাঙ্গণে শারদীয় উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।