মো: আল-মাহফুজ শাওন
খুলনার সিনিয়র সাংবাদিক ও প্রবীণ সংবাদকর্মী এম হেফজুর রহমান ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে খুলনার সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে এম হেফজুর রহমান খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও নাগরিক অধিকার নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি সহকর্মীদের কাছে একজন অভিজ্ঞ, সৎ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর খুলনার সাংবাদিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়। বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এম হেফজুর রহমানের নামাজে জানাজা ও দাফনের সময়-স্থান পরিবারের পক্ষ থেকে জানানো হলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
তাঁর মৃত্যুতে খুলনা একজন অভিজ্ঞ সাংবাদিক ও সংবাদকর্মীকে হারালেন। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন ও কর্মময় অবদান সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
খুলনা সাংবাদিক সমাজের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।















