মো: আল-মাহফুজ
খুলনা মহানগরীর ময়লাপোতা-কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় পুলিশ চেকপোস্ট চলাকালে দেশি দাসহ ইয়াসিন নামে এক যুবককে আটক করা হয়েছে।
জানা গেছে, চেকপোস্টে তল্লাশির সময় ওই যুবকের কাছ থেকে একটি দেশি দা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটক ইয়াসিনের বাড়ি রায়েন্দা এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া দেশি দা এবং আটক যুবকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।















