মো: আল-মাহফুজ শাওন

খুলনায় কর্মকমিশনের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলসহ জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আমীর এজাজ খান, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং খুলনা জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি এবং খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।

নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।