আশরাফুল ইসলাম
ফেনীতে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও দোয়া-নগদ অর্থ বিতরণ করেছে জিয়া স্মৃতি পাঠাগার। শনিবার বিকালে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলঘর জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক নুরুল আলম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মশিউর রহমান বিপ্লব।
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল হালিম মানিকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য (দপ্তর) ইঞ্জিনিয়ার সাইফুল হক,জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্যাহ মজুমদার মুরাদ, কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন, সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম,
সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী গোলাম কিবরিয়া রাসেল,জেলা যুবদলের সদস্য এম ফখরুদ্দিন ভূঁইয়া ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সুমন। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইমরান।
অনুষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও দোয়া-নগদ অর্থ বিতরণ করেন অথিরা।







