গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর গাজীপুরের টঙ্গীতে নতুন বাজার বায়তুল আমান জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নতুন বাজার বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি শাহীন আহাম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।