হাফিজুর রহমান: বিশ্ব জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত, ২৫ কোটি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৯ই জুলাই বৃক্ষরোপণ_কর্মসূচি পালিত হচ্ছে,তারই ধারাবাহিকতায় কেশবপুর পৌরসভা'র ০৪ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপি'র সংগ্রামী সভাপতি জননেতা জনাব আবুল হোসেন আজাদ।
তিনি বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন, এসময় তিনি কয়েকটি গাছ রোপণ করেন, এসময় আরও উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি'র দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন ।






