মো. আমিনুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের জাতীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

​উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা ওলামা দলের আহবায়ক ক্বারী নেয়ামত উল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষার।

এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।