মো. আমিনুল ইসলাম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ মোঃ মন্জুরুল ইসলাম জিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

​আটক মন্জুরুল ইসলাম জিয়া পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সারেনকাঠি এলাকার (৬ নম্বর ওয়ার্ড) মোঃ বেলায়েত হোসেন বেপারীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে আমুয়া জিরো পয়েন্ট এলাকার তপন সু ষ্টোর এর সামনের সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

অভিযানে উপপরিদর্শক (এসআই) সোহেল রানা, সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল হক এবং এএসআই হাবিবের নেতৃত্বে একটি দল তাকে ৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।