জাহাঙ্গীর আলম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর ২০২৬ দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কসবা থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে তালতলা চৌরাস্তা মোড় সংলগ্ন ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থল থেকে পুলিশ তাদের হেফাজত থেকে পাঁচটি রামদা ও তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করে, যা পরবর্তীতে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— বিল্লাল হোসেন (পিতা আবুল কাশেম, গ্রাম মনকশাইর), জুনায়েদ মিয়া (পিতা জয়নাল মিয়া, গ্রাম চকচন্দ্রপুর), রাজু (পিতা জাহাঙ্গীর মিয়া, গ্রাম তালতলা), রুমান ভূইয়া (পিতা মোহাম্মদ ভূইয়া, গ্রাম সৈয়দাবাদ), মনির ওরফে কসাই মনির (পিতা জালাল মিয়া, গ্রাম সৈয়দাবাদ) এবং সুজন মিয়া (পিতা আব্দুল হাকিম, গ্রাম মনকশাইর)। তাদের সবার বাড়ি কসবা থানায়। ধৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কসবা থানা পুলিশ। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।