রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় উজান ও ভাটি অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার পর প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে উঠিয়ে পানি ছাড়ার কাজ শুরু হয়।