হাফিজুর রহমান
সাতক্ষীরার কালীগঞ্জে বাঁশতলা বাজারে পাওনা ও সুদের টাকা নিয়ে ভিআইপি ইমরান ফ্যাশন নামক একটি কাপড়ের দোকানে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর,লুটপাট, চুরি শেষে মিষ্টি ভোজের ঘটনায় বিএনপি নেতা সহ ২৩ জনের নামে থানায় মামলা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান আমাদের কন্ঠকে জানান ৮০ লক্ষ টাকার মালামাল লুট ও জব্দের ঘটনায় ২৩ জন নামীয় সহ আরো অজ্ঞাত ৬০/৬৬ জনের নামে মামলা হয়েছে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের শওকাত কারিকরের পুত্র বাঁশতলা বাজারের ভিআইপি ইমরান ফ্যাশানের মালিক ইমরান হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলো বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী সহ নীলকন্ঠপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র বিকাশ এজেন্ট সুদেল কারবারি আলমগীর হোসেন (৪০) তার ভাই শাকিল( ২৮) পিতা আব্দুল হামিদ (৬০)আব্দুস সাত্তারের পুত্র আব্দুস সালাম (৪২) কাসেম মোল্লার পুত্র নুর হোসেন মিলন (৪২) মোকসেদ আলীর পুত্র মনিরুল(২৪) মজনু (২৬) আহমদ আলীর পুত্র মজিবর (৪৬) মোসাদ্দেরে পুত্র হাসেম গাজী (৫৪) রসুল মোড়লের পুত্র ইয়াসিন (৩২) মকসুদ আলীর পুত্র রোহিত (২২) আনারুলের পুত্র তামিম (২৬) মাসুদের পুত্র রফিক ভাই আবু মুসার পুত্র মুন্না (২৩) আল আমিনের পুত্র পারভেজ (২৬) কাইসেদ সহ আরো অজ্ঞাত ৬০/৬৫ জন কে আসামি করা হয়েছে।
বাদীর দেওয়া এজাহার ও মামলা ছাড়াও তিনি জানান আসামি আলমগীর হোসেনের সঙ্গে ব্যবসায়িক ও সুদের টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে হুমকির এক পর্যায়ে গত শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে বাজারের নৈশ প্রহরীর সামনে আলমগীরের নেতৃত্বে ও হুকুমে ভাড়াটিয়া ৬০/ ৬৫ জনের একটি দুর্বৃত্ত দল নিয়ে দোকানের তালা, শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে প্রায় ৮০ লক্ষ টাকার কাপড়-চোপড় , মালামাল লুট করে নিয়ে যায় ঐ সময় আমার বাবা ,মা বাধা দিলে হাতের রুলি ও স্বর্ণের চেনসহ প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকার মালামাল সহ ক্যাশ বক্সে রক্ষিত ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঐ সময় বাজার কমিটির সেক্রেটারির ৯৯৯ এবং থানায় ফোন দিলে থানা হতে উপরিদর্শক মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ২৩ বস্তা কাপড় জব্দ করে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়ের নিকট জিম্মায় রাখে। দোকান লুট শেষে খুশি হয়ে লুণ্ঠন কাজে আসা দুর্বৃত্তদের মিষ্টি ভোজ করানো হয় । পরবর্তীতে মঙ্গলবার জব্দকৃত কাপড়ের বস্তাগুলো পুলিশ জব্দ তালিকা করে হেফাজতে নিয়ে যায়।
তবে এ বিষয়ে আলমগীর হোসেনের নিকট জানতে চাইলে তিনি আমাদের কন্ঠকে জানান ব্যবসায়িক কাজে ইমরান আমার নিকট থেকে দফায় দফায় সাড়ে ৭ লক্ষ টাকা ধার করে নেয়। উক্ত টাকা না দেওয়ায় বাঁশতলা বাজার ব্যবসায়ী সমিতি ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একাধিকবার বিচার দিলে ও তিনি টাকা দেয়নি। বর্তমানে টাকার পরিবর্তে স্বেচ্ছায় দোকানের মাল দিয়ে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে বলে জানান। এ প্রসঙ্গে বাঁশতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নিকট জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে জানান টাকা-পয়সার লেনদেনের বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হয়েছে এবং আমরা তার প্রতিবেদন দিয়েছে তবে সুদের বিষয়টি নিয়ে আমরা কোন সুরাহা করতে পারেনি। বর্তমান বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছাড়াও পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে।
















