শাওন আহাম্মেদ
শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩ নং কাকিলাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া বাজারে জনসাধারণের চলাচলের সুবিধার্থে নতুন ল্যাম্প পোস্ট উদ্বোধন করা হয়েছে।
বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাম্প পোস্টের উদ্বোধন করেন ৩ নং কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার। উন্নয়ন সহায়তা সংস্থার সহযোগিতায় ১০ টা ল্যাম্প পোস্টটি স্থাপন করা হয়।
ল্যাম্প পোস্ট স্থাপনের ফলে সন্ধ্যার পর বাজারের বিভিন্ন স্থানে আলো নিশ্চিত হওয়ায় ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় পথচারীদের চলাচলে সুবিধা হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।
উদ্বোধনকালে খঞ্চেপাড়া বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বাজারের ব্যবসায়ী, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বাজারের নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে পর্যাপ্ত আলোর ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
















