জাকির হোসেন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঘোষিত আগামী ১৯ ও ২০ জুলাইয়ের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে পিরোজপুর শহরের রাজারহাট এলাকার চাইনিজ প্যালেসে আয়োজিত এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি, পদযাত্রার রুট, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এনসিপির পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব মইনুল আহসান মুন্না। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইকবাল আহমেদ, খান মোহাম্মদ বাকীবিল্লাহ, জাহাঙ্গীর হোসেন, মিঠু, আল আমিন খান, যুগ্ম সদস্য সচিব মো. কামাল হোসেন ও আলতাফ হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ ব্রিফিংয়ে নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০ জুলাই বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিটে পিরোজপুরের সিও
অফিস মোড় থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে শহরের জুলাই চত্বরে গিয়ে পথসভায় মিলিত হবে। কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
পদযাত্রায় নেতৃত্ব প্রদান করবেন এনসিটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, সাবেক উপদেষ্টা ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাংসদ ডাঃ মাহমুদা মিতু
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন সহ অন্যান্য কেন্দ্রীয় বিভাগীয় নেতৃবৃন্দ






