চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে দক্ষিণাঞ্চলের তিনটি স্পটে জুলাই পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১১ জুলাই) সকালে এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর ফলে রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনা এবং সোমবার (১৩ জুলাই) ব্রাক্ষ্মণবাড়িয়ায় দলটির নির্ধারিত পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে না। তবে অন্যান্য কর্মসূচি অপরিবর্তিত রয়েছে।

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে। এদিকে আজ বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরের দুটি পদযাত্রা হবে।

একই সঙ্গে আজ ৩টায় উত্তরাঞ্চলের রাজশাহীর গোদাগাড়ীতে এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।