টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) গভীর রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ সহায়তায় গোপালপুর থানা পুলিশ তাকে রংপুরের কোতোয়ালী থানার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে গোপালপুর থানায় দুটি এবং মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকাল ১০টায় তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে ওসি রুহুল আমিন আরও জানান।











