এসডি সোহেল রানা
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পর্যায়ে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আহসান হাবিব চৌধুরী স্বপনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত ২৫ জুলাই শনিবার সকালে ঢাকার কচিকাচার মেলা মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুস সালাম জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির সভাপতি ও দিন প্রতিদিন প্রত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আহসান হাবিব চৌধুরী স্বপনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান মাহীন। দিন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি গোলাম ফারুক মজনু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপির যুগ্ম মহাসচিব মির হোসেন মিরু, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী আব্দুল হানিফ। অন্যান্যের মধ্যে পত্রিকার বার্তা সম্পাদক আফিফা নওশিন, যুগ্ম সম্পাদক রায়হান খন্দকার, ব্যবস্থাপনা সম্পাদক সালে আহম্মদ, সহকারী সম্পাদক হাফেজ মোহাম্মদ পারভেজ, পত্রিকার প্রধান প্রতিবেদক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দেশের বিভিন্ন জেলা থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পত্রিকার প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।











