স্টাফ রিপোর্টার : টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আকন্দের পরম শ্রদ্ধেয় মায়ের রূহের মাগফেরাত কামনায় এক শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বাদ আছর মাছিমপুর এলাকায়

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা মরহুমার কর্মময় জীবন, মানবিক মূল্যবোধ ও পরিবার গঠনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।

আলোচনা পর্ব শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান আল্লাহর নিকট মরহুমার সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক কামনা করা হয়।

দোয়া মাহফিলে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্য, শুভানুধ্যায়ী, আমন্ত্রিত অতিথি ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।