রাজশাহী কলেজ প্রতিনিধি

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটের (আরসিআরইউ) সাপ্তাহিক সেশনে সাংবাদিকতার প্রাথমিক ধারণা, সংবাদ উপস্থাপনা ও প্রয়োজনীয় মৌলিক দক্ষতা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে এ সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হয়।

‘সাংবাদিকতার প্রাথমিক স্তর এবং উপস্থাপনা’ বিষয়কে কেন্দ্র করে আয়োজিত সেশনে সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ উপস্থাপনার বিভিন্ন কৌশল এবং একজন সাংবাদিকের প্রয়োজনীয় প্রাথমিক দক্ষতা নিয়ে আলোচনা করা হয়।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুলইকরাম ফেরদৌস ইবতিদার সঞ্চালনায় সেশনটি পরিচালনা করেন ইউনিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের ঘোষক শামসুননাহার সুইটি।

সেশনে সাংবাদিকতার প্রাথমিক স্তর থেকে শুরু করে সংবাদ উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন শামসুননাহার সুইটি। সাংবাদিকতায় প্রবেশের ক্ষেত্রে মৌলিক জ্ঞান অর্জন, সংবাদকে যথাযথভাবে উপস্থাপন এবং শ্রোতা-পাঠকের কাছে তথ্য সহজ ও বোধগম্যভাবে তুলে ধরার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়।

এ ছাড়া সাংবাদিকতার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, সংবাদ উপস্থাপনায় ভাষার ব্যবহার এবং পেশাগত ক্ষেত্রে দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরা হয়।

সাপ্তাহিক এ প্রশিক্ষণমূলক সেশনে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য ও সহযোগী সদস্যরা অংশ নেন। তাঁরা সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা গ্রহণ করেন।

রিপোর্টার্স ইউনিটির নিয়মিত সাপ্তাহিক সেশনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এসব প্রশিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের সদস্য ও সহযোগী সদস্যদের সাংবাদিকতার মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।