এসএম এরশাদ আলী রাশেদ:   রাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত ব্যনসন চাকমার পরিবারকে জামায়াতে ইসলামীর'র পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রাদান করা হয়েছে।

১৪ জুলাই (মঙ্গলবার) বিকালে ব্যনসন চাকমার নিজ বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।

এসময়ে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা এএল এম সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি তাজ মাহমুদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি জেলা সভাপতি রবিউল ইসলাম,  লংগদু সদর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জব্বার, এডভোকেট রহমত উল্লাহ, লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল হকসহ আরো অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আর্থিক সহায়তা প্রদান কালে জেলা জামাতের আমীর অধ্যাপক আব্দুল আলীম বলেন, জামাতের ইসলামী একটি ইনসাফ ভিত্তিক পূর্ণাঙ্গ রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে সকল জাতি, ধর্মের, বর্ণের মানুষ সবাই সমান সুযোগ সুবিধা গ্রহন করতে পারবে।

উল্লেখ্য যে গত কিছুদিন আগে লংগদু সদর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় নিজ বাসায় বিদ্যুতের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দিনমজুর ব্যনসন চাকমা (২৮) নিহত হয়।