আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীদের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ঢাকার দুই সিটির জন্য এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে লড়বেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি আবু সাদিক কায়েম।

দলীয়ভাবে নির্বাচনের প্রস্তুতি হিসেবেই এই নাম ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।