মো: আখতার হোসেন হিরন : "সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় সকল ধর্মাবলম্বীদের নিয়ে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭জুলাই) সকালে জেলা পুলিশের আয়োজনে ঐতিহ্যবাহী সলঙ্গা থানা মাঠ প্রাঙ্গণে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছলাম আলীর সভাপতিত্বে রায়গঞ্জ-সলঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)। তিনি তার বক্তব্যে বলেন, এদেশ সকল ধর্মের মানুষের।আমরা সকল ধর্মবর্ণ নির্বিশেষে সুখে শান্তিতে বসবাস করবো, একে অপরের কাঁধে হাত রেখে দেশের উন্নয়নে কাজ করবো। বক্তব্য শেষে তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন থাকারও আহব্বান জানান এবং মাদকের ভয়াবহ থাবা থেকে সলঙ্গাবাসীকে বাঁচাতে সর্বাত্মক দিয়ে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সম্পাদক আব্দুল আলীম সরকার,সাংগঠনিক আব্দুল লতিফ সরকার। রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার,থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ওলামা মাশায়েখ বিভাগ সলঙ্গা থানার সেক্রেটারী মাওলানা সারোয়ার হোসেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সলঙ্গা থানার সাধারণ সম্পাদক গজেন্দ্র নাথ মন্ডল,সলঙ্গা থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার দাম,সলঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ।

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন,সদস্য সচিব শাহিন রেজা সহ বিএন'পি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালী সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়েছে।