মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁর বদলগাছীতে একজন অসহায় মহিলার থেকে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ইউনিয়ন বাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম রেজাউল কবির পল্টনের বিরুদ্ধে পারিবারিক জমির বিরোধ সালিশের নামে দেড় লাখ টাকা নিয়ে ৫০ হাজার টাকা 'খাটুনির মজুরি' হিসেবে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন আধাইপুর ইউপির চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন তিনি জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির পাতকোলার বাসিন্দা এবং অপরজন উক্ত ইউপির মেম্বার ও বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা মাহাতাব আলী প্রামানিক। অভিযোগটি তুলেছেন বৈকুন্ঠপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী তাহমিনা বেগম।
সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে চলা এই অনিয়ম ও সালিশের নামে টাকা আত্মসাতের ঘটনা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেই লক্ষে আজ ২৭ আগষ্ট শুকবার বিকেল ৪ টায় জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে উক্ত ইউপির বৈকুন্ঠপুর বাজারে অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত করেছে ইউনিয়ন বাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈকন্ঠপুর গ্রামের রবিউল ইসলাম, নূর ইসলাম, ভুক্তভোগী তাহমিনা বেগম সহ প্রমুখ।
বক্তব্যরা বলেন, একজন অসহায় মহিলার থেকে টাকা আত্মসাৎ করেছেন এই ইউপির চেয়ারম্যান ও মেম্বার। এই ধরনের চেয়ারম্যান ও মেম্বার আমরা চাই না। আজকের মানববন্ধন থেকে পরিষ্কারভাবে বলছি ৪৮ ঘন্টা বা ৩ দিনের মধ্যে অভিযুক্ত দুই ব্যক্তি যদি অসহায় মহিলার টাকা ফেরৎ না দেয় তবে আমরা তাদের বাড়ি ঘেরাও করবো। আর প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে বহিষ্কার সহ আইনী ব্যবস্থা করার অনুরোধ করছি।
পরে মানববন্ধন শেষে গ্রামবাসীরা একটি র্যালী বের করেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন " চেয়ারম্যান মেম্বারের দুই গালে জুতা মারো তালে তালে" চেয়ারম্যান মেম্বারের বহিষ্কার চাই দিতে হবে।















