হাফিজুর রহমান
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে "ঘর থেকে শুরু করি, দুর্যোগে সাহনশীল দেশ গড়ে"এ প্রতিপাদ্যে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরুর ১৯ সেকেন্ডে শেষ হয়। শোভাযাত্রা শেষে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ প্রতিরোধ বিষয়ক মহড়া করে। এ কর্মসূচিতে উপজেলা সদরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের গুটিকয়েক শিক্ষার্থীরা অংশ নেন।
মহড়া শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে তার বক্তব্যে বলেন বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বলতে ঝড়, বন্যা জলোচ্ছ্বাস কে বুঝায়। তবে বাংলাদেশে অগ্নিকাণ্ড মানুষের অসাবধানতাবশত: হয়ে থাকলেও বন্যাও ঝড়ের প্রাকৃতিক দুর্যোগ সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। দুর্যোগ মোকাবেলায় সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তুলতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর দাস, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু প্রমূখ।
















