গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও গাছা থানা বিএনপির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদের উদ্যোগে পারিবারিক মুরুব্বি ও স্বজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরের গাছা থানাধীন তারগাছ রোডের চান্দরা চেয়ারম্যান বাড়িতে এই সভার আয়োজন করা হয়।
আলহাজ্ব আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত এ সভায় স্বজন ও মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রউফ, রুবেল হক মাতাব্বর, কামরুজ্জামান, আব্দুস সালাম মাস্টার, খালেক মাস্টার, আবু সাঈদ রাজু, আলহাজ্ব আব্দুল মান্নান, হাফিজুর রহমান, রবিউল্লাহ, শিক্ষক ইব্রাহিম আনসারী এবং রফিকুল ইসলাম বেপারীসহ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও নিকটাত্মীয়রা।
সভায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন, ৩৭ নং ওয়ার্ডের বিদ্যমান নাগরিক সমস্যা, সামাজিক কর্মকাণ্ড এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত মুরুব্বিরা সাধারণ মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধি করা এবং ওয়ার্ডের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এ সময় আসাদুজ্জামান আসাদ বলেন, ৩৭ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে আমার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। আমি নিয়মিত তাদের দুঃখ-কষ্ট ও চাহিদার কথা শুন শুনে আসছি। আজকের এই সভায় আমার অভিভাবক ও স্বজনদের কাছ থেকে যে সুচিন্তিত পরামর্শ পেয়েছি, তা আমাকে ভবিষ্যতে আরো সুদৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
তিনি আরোও বলেন , রাস্তাঘাট তৈরি, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। স্থানীয় মানুষের সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতা নিয়ে আমি এই ওয়ার্ডের উন্নয়নে সর্বাত্মক কাজ করে যেতে চাই।



















