অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েক দিন ধরেই জ্বর ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মন্ত্রী।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং সুচিকিৎসার লক্ষ্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার নিয়মিত তদারকি করা হচ্ছে। মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

















