নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দখল হওয়া ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপক, ডেঙ্গু ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিএনসিসিকে আধুনিক ও নির্ভরযোগ্য সিটি করপোরেশনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে প্রশাসক বলেন, নগরের বিভিন্ন চলাচলের পথ দখল করে মানুষের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। কিছু ব্যবসায়ী ও হকার ফুটপাত দখল করে চকি-মাচা ও অন্যান্য অস্থায়ী স্থাপনা বসিয়ে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছেন। এতে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি উদ্যোগ নিয়ে ডিএনসিসির সবচেয়ে বেশি দখল হওয়া এলাকাগুলোর মধ্যে ১০ নম্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ কাজে এলাকার সাধারণ মানুষ সিটি করপোরেশনকে আন্তরিক সহযোগিতা করেছেন। ফুটপাত দখলমুক্ত হওয়ার পর সাধারণ মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ার কথা তুলে ধরে শফিকুল ইসলাম বলেন, অনেকে জানিয়েছেন ১৩ থেকে ২০ বছর ধরে তারা ওই এলাকায় এভাবে স্বস্তিতে হাঁটতে পারেননি। দখলমুক্ত করার উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং সাধুবাদ দিয়েছেন। তিনি বলেন, যেসব এলাকায় এখনও ফুটপাত দখল করে রাখা হয়েছে, পর্যায়ক্রমে সেসব জায়গাতেও উচ্ছেদ অভিযান চালানো হবে। এই কার্যক্রম চলমান থাকবে। দখলমুক্ত ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সেজন্য মনিটরিং টিম গঠন করা হয়েছে। স্থানীয় জনগণ, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে গঠিত এই টিম প্রতিদিন সকাল, দুপুর, বিকাল ও সন্ধ্যায় ফুটপাত এলাকায় পর্যবেক্ষণ করছে। পাশাপাশি মাইকিং করে ফুটপাতে কাউকে বসতে না দেওয়ার বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় এখনও কিছু ফুটপাত দখল রয়েছে জানিয়ে প্রশাসক বলেন, সেখানে আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং কিছু জায়গা নিয়ন্ত্রণে রয়েছে। পর্যায়ক্রমে সেসব জায়গাতেও দখলমুক্ত অভিযান পরিচালনা করা হবে। ফুটপাত দখলমুক্ত করতে কাউকে আগে জানানো প্রয়োজন আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে যেখানে ফুটপাত দখলমুক্ত করা দরকার, সেখানে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। যে এলাকায় প্রয়োজন হবে, সেখানেই অভিযান চালানো হবে। দীর্ঘদিনের অবৈধ দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ থাকতে রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, কিছু কুচক্রী মহল সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের ভেতরে ও বাইরে যারা দুষ্কৃতিকারী হিসেবে কাজ করছে, তাদের ছাড় দেওয়া হবে না। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত কার্যক্রম নিয়ে গণমাধ্যমে যেভাবে সংবাদ প্রকাশ হয়েছে, একইভাবে জনগণের প্রতিক্রিয়াও তুলে ধরতে হবে। জনগণের প্রতিক্রিয়া প্রকাশ হলে মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরি হবে। নগরবাসী সচেতন হলে এবং সহযোগিতা করলে ফুটপাত দখলমুক্ত রাখা ও নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহজ হবে।

আরও খবর
আরও দেখুন→
জাতীয়
বুকে গুলি নিয়েও বঞ্চিত, আল্লাহর কাছে বিচার চাইলেন ছাত্রদল নেতা মিল্লাদ

জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ
আরও সারাদেশ
আরও দেখুন→
সারাদেশ
দামুড়হুদা স্টেডিয়াম মাঠ রক্ষায় মানববন্ধন, প্রশাসনকে স্মারকলিপি নাগরিক সমাজের

সারাদেশ
সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ

সারাদেশ
নরসিংদীতে রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সারাদেশ
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সারাদেশ
টেকনাফে কবিতার উৎসব, মাস্টার শাহ আলমকে নিয়ে নতুন বইয়ে সাহিত্যপ্রেমীদের উচ্ছ্বাস
সর্বশেষ খবর
আরও দেখুন→
জাতীয়
বুকে গুলি নিয়েও বঞ্চিত, আল্লাহর কাছে বিচার চাইলেন ছাত্রদল নেতা মিল্লাদ

জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়





