ফেনী প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে দলীয় নেতাদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

দলীয় প্রার্থী বাছাইয়ের এ প্রক্রিয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ভোটগ্রহণ শেষে এখন ফলাফল ও চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বিরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন এবং চূড়ান্তভাবে কারা দলীয় মনোনয়ন পাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ফলাফল ও পরবর্তী সিদ্ধান্ত প্রকাশিত হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।