ফেনীল প্রতিনিধি
মা ইলিশ রক্ষায় ফেনী নদীর মোহনায় অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারি মৎস্য অফিসার বিজয় কুমার পাল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান কালে প্রায় এক লক্ষ চিংড়ি পোনা (পিএল) জ'ব্দ করা হয় এবং নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া মশারী জাল সহ অন্যান্য পোনা জব্দ করা হয়।
মৎস্য অফিস জানায়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। একই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিল সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল ও স্থানীয় মৎস্যজীবীরা।















