মোহাম্মদ সেলিম,

ঈদগাঁও উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জিত হয়েছে। এসব প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মধ্য থেকে মোট ৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার এই সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

​ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন: পরীক্ষার্থী ২৫৪ জন, পাস ১৬০ জন, জিপিএ-৫: ১৬ জন, পাসের হার ৬২.৯৯%। ​ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ৬০ জন, পাস ৪৪ জন, জিপিএ-৫: ১১ জন, পাসের হার ৭৩.৩৩%। ​ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ২০৭ জন, পাস ১৪৩ জন, জিপিএ-৫: ৯ জন, পাসের হার ৬৯.০৮%। ​ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা: পরীক্ষার্থী ১২৩ জন, পাস ১০০ জন, জিপিএ-৫: ৩ জন, পাসের হার ৮১.০৩%। ​জালালাবাদ পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসা: পরীক্ষার্থী ৩৬ জন, পাস ৩২ জন, জিপিএ-৫: ৪ জন, পাসের হার ৮৮.৮৯% (প্রায় ৮৯%)। ​ঈদগাঁও শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা: পরীক্ষার্থী ৩৮ জন, পাস ৩৬ জন, জিপিএ-৫: ৩ জন, পাসের হার ৯৪.৭৪%। ​পোকখালী উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ৪১ জন, পাস ২৭ জন, জিপিএ-৫: ২ জন, পাসের হার ৬৫.৮৫%। ​নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়: পরীক্ষার্থী ৪৯ জন, পাস ৩১ জন, জিপিএ-৫: ২ জন, পাসের হার ৬৩.২৭%। ​গোমাতলী উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ৩৮ জন, পাস ১৩ জন, জিপিএ-৫: ০ জন, পাসের হার ৩৪.২১%।

​এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থী, কৃতকার্য অন্যান্য শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নিবন্ধিত সামাজিক প্ল্যাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার-এর নেতৃবৃন্দ