শেখ মাহতাব হোসেন

বৃহস্পতিবার ২৭আগষ্ট‌‌ ২০২৬ বিকাল সাড়ে তিনটায় ‌উপজেলা বিএনপির কার্যালয়ে‌

আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ মোড়লের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা মশিউর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফরিদ হোসেন, হাফেজ মতিউর রহমান, মোল্লা মনিরুল ইসলাম, ওলিয়ার রহমান খান, নজরুল ইসলাম হালদার, সোরাব হোসেন, শেখ আব্দুল খালেক, আরিফ হোসেন, শেখ সরোয়ার হোসেন মোড়ল, আলী রসুল খান, যাহা তাপ গাজী, আব্দুল হাই গাজী, শেখ রফিকুল, আসাবুর রহমান, হবি, সাখাওয়াত হোসেন সোহাগ, আব্দুল কাদের, মঞ্জুরুল ইসলাম, মনিরুল ইসলাম, কাজী নাহিদ, মফিজুর রহমান সন্টু, রিপন হালদার, আসলাম খান, মর্জিনা বেগম, নিখিল দাস, তৈবুর রহমান, ইলিয়াজ হোসেন, ফারুক হোসেন, রিজাউল হোসেন, আমজাদ হোসেন, মাসুম গাজী ও আব্দুর রাজ্জাক খান।

আগামী পহেলা সেপ্টেম্বরের কর্মসূচি ও দলীয় সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন বলেন

"আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনটি দেশ ও গণতন্ত্রের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ডুমুরিয়া উপজেলা বিএনপি আজ যেকোনো সময়ের চেয়ে বেশি সুসংগঠিত। ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপি আয়োজিত এই প্রস্তুতি সভায় নেতাকর্মীদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে, তা প্রমাণ করে জনগণ বিএনপির সঙ্গেই রয়েছে। আগামী পহেলা সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে আমরা ডুমুরিয়া ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে একসূত্রে গাঁথতে চাই।"

উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা মশিউর রহমান বলেন,

"যুবদল সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পহেলা সেপ্টেম্বরের কর্মসূচিকে ঐতিহাসিক রূপ দিতে আমরা সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করছি।"

সভাপতির বক্তব্যে ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ মোড়ল সভার সমাপ্তি ঘোষণা করে বলেন,

"তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করে পহেলা সেপ্টেম্বরের প্রতিটি কর্মসূচিকে বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত করতে সদর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী প্রস্তুত রয়েছে।

সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আগামী পহেলা সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় ও স্থানীয় সকল কর্মসূচি সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।