ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুর ও চকবাজার থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক আদেশে এই বদলি ও পদায়নের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

প্রথম আদেশের বিবরণ অনুযায়ী, মতিঝিল জোনের এসি (পেট্রোল) পার্থ প্রতীম বিশ্বাসকে ডিবি লালবাগ বিভাগে বদলি করা হয়েছে। পাশাপাশি এসি মো. পাভেল হোসেনকে ওয়ারিয়র্স বিভাগের এসি (পেট্রোল-ডেমরা), ফাহাদ বিন সালাউদ্দিনকে এসি (পেট্রোল-মতিঝিল) এবং যাকিয়া তাসনীমকে পিওএম উত্তরা বিভাগে নতুন করে পদায়ন করা হয়েছে।

অন্য আদেশে মোহাম্মদপুর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের পরিদর্শক মো. আব্দুল হালিম। অন্যদিকে, ডিবি উত্তরা বিভাগের পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে চকবাজার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে মোহাম্মদপুর থানার বর্তমান ওসি মেজবাহ উদ্দিনকে ডিবি রমনা বিভাগে এবং চকবাজার থানার বর্তমান ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।