মাফিকুল ইসলাম,

দিনাজপুরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ জেলা আইন-শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

সভায় জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক), দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক এবং জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএমসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন এবং জননিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।