বাদশা সেকেন্দার ভুট্টো
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলায় আলোচনা সভা ও দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না,ডিমলা থানা ওসি (তদন্ত)দিবাকর অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফরোজা বেগম, সহকারী প্রোগ্রামার ব্যানবেইজ শাহানুর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ধীরেন্দ্রনাথ রায়, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আলহাজ্ব রইসুল আলম চৌধুরী,সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, সদস্য গোলাম রব্বানী প্রধান,উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল। স্কুল,কলেজ মাদ্রাসার প্রধানগণ ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সংবাদ কর্মী নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্য-মানবতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
















