বাদশা সেকেন্দার ভুট্টো

নীলফামারীর ডিমলা উপজেলায় কোনো দৃশ্যমান রোগের লক্ষণ ছাড়াই হঠাৎ চারটি গরুর মৃত্যু হয়েছে। এতে ওই গরুর মালিকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ ৩০মিঃ গরুর খাদ্যের পাত্রে ধানের গুড়া ও ফিট খাওয়ার ৩০ মিনিটের মধ্যেই মাটিতে ছটফট করে মারা যাওয়া ঘটনা ঘটে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামের ১নং ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামির উদ্দিনের ছেলে নজরুল ইসলামের গরুগুলো কী কারণে মারা গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গরুর মালিক নজরুল ইসলাম জানান, গরুগুলোর মধ্যে আগে কোনো রোগের লক্ষণ দেখা যায়নি। হঠাৎ করেই চারটি গরু মারা যাওয়ায় তিনি আর্থিকভাবে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ ঘটনায় গরুগুলোর মৃত্যুর সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার নমুনা সংগ্রহ করেছেন উপজেলা প্রাণিসম্পদ ডিমলা। খামারি নজরুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানা একটি অভিযোগ দায়ের করেছি।